জামালগঞ্জ উপজেলা প্রশসনের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Thewallnews
প্রকাশিত 11 October, Sunday, 2026 15:27:19

দীন ইসলাম |জামালগঞ্জ

আজ রবিবার জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ণ রেখে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।